সোহেলের ভাবনার সাথে তুমি কি একমত? যৌক্তিকতা দেখাও।
উত্তর: ব্যবসায় উদ্দীপকের সোহেলকে প্রতিষ্ঠিত করেছে, তাই তার ভাবনাটির সাথে আমি একমত যেটি যৌক্তিক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকের জনাব সোহেল সম্প্রতি ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বেকার না. থেকে আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমের ব্যবসায় শুরু করেন। আমের মৌসুমে তিনি স্থানীয় আম চাষিদের কাছ থেকে মানসম্পন্ন বিভিন্ন জাতের আম ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। এতে মৌসুম শেষে তার যথেষ্ট মুনাফা হয়। বর্তমানে তিনি চাকরি না করে ব্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছেন। উদ্দীপকের সোহেল একজন ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করেন। উক্ত বিক্রয়কার্যের মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হন এবং তিনি চাকরি না করে ব্যবসায়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে চান। তাই আমি মনে করি, ব্যবসায় উদ্দীপকের সোহেলকে প্রতিষ্ঠিত করেছে বলে তার ব্যবসায় করার ভাবনাটি যুক্তিসঙ্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
সোহেলের ভাবনার সাথে তুমি কি একমত? যৌক্তিকতা দেখাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর