জনাব লিমন কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব লিমন প্রজনন শিল্পের সাথে জড়িত। যে শিল্প প্রচেষ্টায় উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। উদ্দীপকের জনাব লিমন নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে উঠে। তাছাড়া তেলাপিয়া মাছ থেকে পুনঃ তেলাপিয়া মাছ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। জনাব লিমনের এমন চাষ পদ্ধতির কার্যক্রম প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব লিমন প্রজনন শিল্পের সাথে জড়িত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব লিমন কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর