বিনিময় সহায়ক কার্যাবলির আলোকে উদ্দীপকে জনাব লিমনের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব লিমন কর্তৃক গৃহীত বিনিময় সহায়ক কাজের আওতাভুক্ত গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ খুবই যৌক্তিকতাপূর্ণ। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়িগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়। উদ্দীপকের জনাব লিমন নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে উঠে। সম্প্রতি তিনি মাছগুলো হিমায়িত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। গুদামজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন মাছ সংরক্ষণ করে রাখা যায়। এতে মাছের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে গ্রাহকদে নিকট এর চাহিদা বেড়ে যায়। উদ্দীপকের জনাব লিমন এমন এক ধরনের ব্যবসায়ী যিনি তার চাষকৃত মাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে চাহিদা অনুযায়ী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
বিনিময় সহায়ক কার্যাবলির আলোকে উদ্দীপকে জনাব লিমনের গৃহীত সিদ্ধান্তে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর