উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত। অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে সেবা গ্রাহকদের সরাসরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। পণ্যের মতো এরূপ সেবা বিক্রয় বা এর মালিকানা হস্তান্তর করা যায় না। যেমন চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক ইত্যাদি। উদ্দীপকের আরিফ আর্কিটেক ইঞ্জিনিয়ারিং পাস করার পর কারো অধীনে চাকরি না করে 'আরিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' নামে একটি ফার্ম গঠন করেন। উক্ত ফার্মটি প্রত্যক্ষ সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিল্ডিং ও ডিজাইনিং-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর