বাণিজ্যের ধরন অনুযায়ী মি. মাসুমের সিমেন্টে ব্যবসায়টির ধরন কী? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: বাণিজ্যের ধরন অনুযায়ী মি. মাসুমের সিমেন্টের ব্যবসায়টি বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত। এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে ক্রয়-বিক্রয়কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি এই তিন ধরনের হয়ে থাকে। উদ্দীপকের মি. মাসুম সিমেন্ট কারখানার মালিক। তিনি সিমেন্ট তৈরির কাঁচামাল বিদেশ থেকে আমদানি করেন। আর সিমেন্টের গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করেন। অল্প দিনেই তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের সৃষ্টি হয়। এরূপ রপ্তানি বাণিজ্যের পরিমাণ অধিক হলে, সেই দেশ অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয় এবং ব্যবসায়ীও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। উদ্দীপকের মি. মাসুমও এমন বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত। তাই আমি মনে করি, মি. মাসুম তার বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের সমৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
বাণিজ্যের ধরন অনুযায়ী মি. মাসুমের সিমেন্টে ব্যবসায়টির ধরন কী? যুক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর