উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের যে কাজ করেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্য ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকের জনাব ইউসুফ একজন ফল ব্যবসায়ী। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করেন। অতঃপর সেগুলোকে বিভিন্ন সাইজে বিভক্ত করে মোড়কিকরণের পর আড়ৎ এ নিয়ে আসেন। জনাব ইউসুফের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের যে কাজ করেন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর