উদ্দীপকে জনাব ইউসুফের সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে পরামর্শ দাও।
উত্তর: উদ্দীপকের জনাব ইউসুফ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমস্যা সমাধান করতে পারেন। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকের জনাব ইউসুফ একজন ফল ব্যবসায়ী। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করেন। অতঃপর সেগুলোকে বিভিন্ন সাইজে বিভক্ত করে মোড়কিকরণের পর আড়ৎ এ নিয়ে আসেন। বর্তমানে তার ব্যবসায়টি ভালো চলছে। তার পণ্যের সুনাম থাকায় তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করতে চাচ্ছেন। কিন্তু পুঁজির কারণে তার সমস্যা হচ্ছে। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের ব্যবসায়টি সম্প্রসারণজনিত সমস্যা ব্যাংক ঋণের মাধ্যমে সমাধান করা যাবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইউসুফের সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে পরামর্শ দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর