উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়। উদ্দীপকে মি. আলম একজন ব্যবসায়ী। ভরা মৌসুমে তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সংরক্ষিত আলু মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। উক্ত বিক্রয় কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের কোন শাখার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর