শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?
উত্তর: যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই উৎপাদন কাজ বাস্তবায়নে অনেক সময় লেগে যায়। কেননা উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য উপকরণ বহু প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয়। কাঁচামাল প্রক্রিয়াজাতের মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদন করা হয়। তাই দেখা যায়, ব্যবসায়ের উৎপাদনসংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। এজন্য শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?
উত্তর