দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. আলমের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. আলমের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। উদ্দীপকের মি. আলম গাজীপুরের নিজস্ব কারখানায় আমদানিকৃত নিজস্ব যন্ত্রাংশ একত্রিত করে টিভি তৈরি করেন এবং তা Sky TV নাম দিয়ে বাজারে বিক্রয় করেন। ব্যবসায়িক বিচক্ষণতায় অল্পদিনেই তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ৫০০ শ্রমিক কাজ করছে। তাছাড়া গত বছর তিনি এলাকার শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন। তার কারখানাকে ঘিরে পার্শ্ববর্তী এলাকায় নতুন নতুন দোকানপাঠ ও ছোট ছোট শিল্পকারখানা গড়ে উঠেছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকের মি. আলমের প্রতিষ্ঠানেও বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এলাকার উন্নয়ন হয়েছে। তাই আমি মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. আলমের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. আলমের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর