সামাজিক ব্যবসায় ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়; বরং সমাজের কল্যাণসাধন তাকে সামাজিক ব্যবসায় বলে। সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন এক ধরনের ব্যবসায় যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেয়ার জন্য গঠিত হয়। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি সামাজিক ব্যবসায়ের উদাহরণ।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
সামাজিক ব্যবসায় ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর