বাবসায়ের পণ্য বণ্টনকারীর শাখাটি বর্ণনা কর।
উত্তর: ব্যবসায়ের পণ্যের বণ্টনকারী শাখাকে বাণিজ্য বলে। শিল্পে উৎপাদিত পণ্য বাণিজ্যের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছানো হয়। এক্ষেত্রে পণ্য পৌঁছাতে যে বাধাগুলো আসে (ব্যক্তিগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত প্রভৃতি) তা ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপনের মাধ্যমে দূর করা হয়। এ কাজগুলো পণ্য বণ্টনের সাথে জড়িত। এতে ভোক্তার কাছে পণ্যের দ্রুত সরবরাহ নিশ্চিত হয়। তাই বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
বাবসায়ের পণ্য বণ্টনকারীর শাখাটি বর্ণনা কর।
উত্তর