উদ্দীপকে জনাব তারেক ব্যবসায়ের কোন ধরনের কার্য সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তারেক ব্যবসায়ের পর্যায়িতকরণ কার্য সম্পাদন করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকের আম ব্যবসায়ী জনাব তারেক রাজশাহীতে বিভিন্ন আম বাগান ক্রয় করেন। অতঃপর তিনি আমের আকার ও গুণাগুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। তার এই কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব তারেক ব্যবসায়ের পর্যায়িতকরণ কার্য সম্পাদন করেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব তারেক ব্যবসায়ের কোন ধরনের কার্য সম্পাদন করেন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর