উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে সময়গত উপযোগ সৃষ্টি হয়। কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়। উদ্দীপকের রুমি এইচএসসি পাস করার পর ব্যবসায় শুরু করেন। তিনি রংপুর থেকে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ তথা গুদামজাতকরণ করেন। উক্ত ধান সংরক্ষণের মাধ্যমে তথা গুদামজাতকরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে সময়গত উপযোগ সৃষ্টি হয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর