উদ্দীপকের আলোকে কোন পরিবেশের উপাদান রনির ব্যবসায় কার্যক্রম অধিক প্রভাব বিস্তার করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রনির ব্যবসায় কার্যক্রমে প্রাকৃতিক পরিবেশের উপাদান অধিক প্রভাববিস্তার করেছে। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে রনি তার জেলায় উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করেন। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে গম সরবরাহে বিলম্ব হয় এবং গমে পোকার আক্রমণ দেখা দেয়। একটি দেশের ব্যবসায়-বাণিজ্যের উপর প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ যেকোনো সময় প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হতে পারে। উক্ত পরিবর্তন মানুষের ক্ষমতার বাইরে। তাই এ পরিবেশের প্রতিকূল অবস্থা ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে। উদ্দীপকে রনির ব্যবসায়ে প্রাকৃতিক পরিবেশের প্রভাব পড়েছে। ফলে তার ব্যবসায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের নেতিবাচক উপাদান রনির ব্যবসায় কার্যক্রম অধিক প্রভাববিস্তার করেছে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কোন পরিবেশের উপাদান রনির ব্যবসায় কার্যক্রম অধিক প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর