উদ্দীপকে জনাব রাকিব মাছ বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের কোন কাজ সম্পাদন করেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রাকিব মাছ বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজ সম্পাদন করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ-খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকের জনাব রাকিব তার খামারের উৎপাদিত মাছ বিক্রয়ের জন্য বিভিন্ন সাইজে ভাগ করে বিভিন্ন দামে বিক্রয় করেন। এতে তার মাছের চাহিদা বিভিন্ন ব্যবসায়ীদের অনেক বেশি। জনাব রাকিবের এমন 'বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাকিব মাছ বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজ সম্পাদন করেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাকিব মাছ বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের কোন কাজ সম্পাদন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর