জনাব শামীমের উদ্যোগটি কি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব শামীমের পোলট্রি ফার্মের উদ্যোগটি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান তা সমাধানে ব্যবসার উন্নয়নের কোনো বিকল্প নেই। উদ্দীপকে জনাব শামীম দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ করে স্বল্প বেতনে একটি ফার্মে চাকরি নেন। কিন্তু এর মাধ্যমে জাতির কোনো উপকার হচ্ছে না ভেবে চাকরি ছেড়ে একটি পোলট্রি ফার্ম স্থাপন করেন। ফার্মে উৎপাদিত ডিম ও মুরগি বিক্রি করে তিনি যথেষ্ট লাভবান হচ্ছেন। তাই তিনি ভাবছেন দেশের কর্মক্ষম যুবকদের মধ্যে যদি এ ধারণাটির বিকাশ ঘটে, তবে দেশের বেকার সমস্যা অনেক কমে যেত। সফল ব্যবসায়ী হলো এমন একজন ব্যক্তি যিনি ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন। উদ্দীপকের জানাব শামীমও একজন সফল পোলট্রি ব্যবসায়ী। তার ভাবনা দেশের বেকার যুবকদের যদি এ ধরনের উদ্যোগমূলক কাজে নিয়োজিত করা যায়, তবে দেশের বেকার সমস্যা অনেক কমে যেত। তাছাড়াও তার দেখাদেখি যদি কেউ এ ব্যবসায়ে এগিয়ে আসে তাহলেও দেশের বেকার সমস্যার সমাধান হবে। তাই আমি মনে করি, জনাব শামীমের এমন উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব শামীমের উদ্যোগটি কি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে? তোমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর