উদ্দীপকে ব্যবসায়ের কোন কাজের বর্ণনা দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যবসায়ের উৎপাদন কাজের বর্ণনা দেয়া হয়েছে। প্রকৃতি প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে উৎপাদন বলে। উৎপাদন ব্যবসায়ের প্রথম ও মৌল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্পমালিক বিক্রয়ের উদ্দেশ্য নিয়েই পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট এভাবেই নানান উৎপাদন ব্যবসায়ের গন্ডিকে প্রসারিত করে। উদ্দীপকে তুহিনের উত্তরা ইপিজেড এ একটি গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে। অতঃপর তিনি তা দেশের বাইরে ইউরোপের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি যে কাজটি করেন তা ব্যবসায়ের উৎপাদন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায়ের উৎপাদন কাজের বর্ণনা দেয়া হয়েছে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে ব্যবসায়ের কোন কাজের বর্ণনা দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর