উদ্দীপকের আলোকে মি. মামুন ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের কোন কাজ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মামুন ঝুঁেিড়তে আম ভরার পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকে মি. মামুন বরিশালের একজন ফল ব্যবসায়ী। ফলের মৌসুমে তিনি রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে আম সংগ্রহ করেন। এরপর আমগুলোকে বিভিন্ন সাইজে ভাগ করে তা ঝুঁড়িতে ভরে ট্রাকে করে বরিশালে নিয়ে আসেন। তার এই ভাগ করার কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. মামুন ঝুঁেিড়তে আম ভরার পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. মামুন ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের কোন কাজ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর