মি. মামুনের গড়ে তোলা সুন্দর ব্যবস্থা তার ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজনীয়- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: মি. মামুনের গড়ে তোলা সুন্দর ব্যবস্থা অর্থাৎ গুদামজাতকরণ ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজনীয়। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়। উদ্দীপকে মি. মামুন বরিশালের একজন ফল ব্যবসায়ী। ফলের মৌসুমে তিনি রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে আম সংগ্রহ করেন। এরপর আমগুলোকে বিভিন্ন সাইজে ভাগ করে তা ঝুঁড়িতে ভরে ট্রাকে করে বরিশালে নিয়ে আসেন। বিভিন্ন রকম ফল সংরক্ষণের জন্য তাকে পৃথক পৃথক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। এতে করে খুচরা ব্যবসায়ীরা তার কাছ থেকে ফল ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মি. মামুন যে ব্যবস্থা গ্রহণ করেছে তা গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ফল সংরক্ষণ করে রাখা যায়। ফলে ফলের বাজার অবস্থা যখন ভালো হবে তখন ফল বিক্রয় করে তিনি লাভবান হবেন। এর পাশাপাশি জনগণের চাহিদা মোতাবেক ফল সরবরাহ করতে সক্ষম হবেন। এতে মি. মামুনের ব্যবসায়ের উন্নতি যেমন হবে এর পাশপাশি দেশের মানুষেরও চাহিদা পূরণ হবে। তাই আমি মনে করি, মি. মামুনের গড়ে তোলা সুন্দর ব্যবস্থা অর্থাৎ গুদামজাতকরণ ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজনীয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মি. মামুনের গড়ে তোলা সুন্দর ব্যবস্থা তার ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর