ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার সাহায্য নিতে হবে? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের রপ্তানি বাণিজ্য শাখার সাহায্য নিতে হবে বলে আমি মনে করি। রপ্তানি বাণিজ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিদেশি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করা হয়। এক্ষেত্রে দেশে উৎপাদিত পণ্য বিদেশে বেশি দামে বিক্রি করা হয়। এর মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। উদ্দীপকের জনাব শফিক মানসম্মত সুতা উৎপাদন করেন। উন্নতমানের হওয়ায় তার উৎপাদিত সুতা বিভিন্ন পোশাক শিল্পকারখানায় ব্যাপকভাবে সমাদৃত। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে মানসম্মত সুতা উৎপাদন করতে সক্ষম হন। ভবিষ্যতে তার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা আছে। জনাব শফিকের পরিকল্পনা বাস্তবায়ন করতে তাকে রপ্তানি বাণিজ্যে প্রবেশ করতে হবে। সাধারণত চাহিদার চেয়ে উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়। আবার, বেশি মুনাফা পাওয়ার জন্যও পণ্য রপ্তানি করা হয়। জনাব শফিকের উৎপাদিত সুতা আন্তর্জাতিক মানের। তাই তাকে সুতা রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার খোঁজ করতে হবে। এজন্য তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারেন। এছাড়া প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে তাকে রপ্তানি কার্যক্রম শুরু করতে হবে। তাই বলা যায়, উৎপাদিত সুতা রপ্তানির জন্য জনাব শফিককে আন্তর্জাতিক বাণিজ্যের রপ্তানি শাখার সাহায্য নিতে হবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর