মিস রাশিদার ব্যবসায়ে দ্রুত সফলতার মূল কারণ বিশ্লেষণ করো।
উত্তর: মিস রাশিদার ব্যবসায়ে দ্রুত সফলতার মূল কারণ হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক ও সততা বজায় রাখা। ব্যবসায় সফলতার জন্য জন্য ক্রেতাসন্তুষ্টি অপরিহার্য। ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করলে তারা প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল হয়। সততা বজায় রাখলে ব্যবসায়ীর সুনাম বৃদ্ধি পায়। ফলে সহজেই সফলতা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে মিস রাশিদা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নিজে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করেন। তিনি ক্রেতাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেন না। ফলে ক্রেতারা তার ওপর সম্পূর্ণ আস্থা রাখে। এতে তার ব্যবসায়ের সফলতা দিন দিন বাড়ছে। মিস রাশিদা ভালো ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। এতে ক্রেতারা তার ওপর আস্থা রাখে ও স্থায়ী গ্রাহকে পরিণত হয়। এছাড়া তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ করেন। এজন্য ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য অন্য কোথাও না গিয়ে তার কাছ থেকে সংগ্রহ করে। এতে তারা কোনো ঝামেলা ছাড়াই চাহিদা মেটাতে পারে। ফলে তার বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পায়। এভাবে মিস রাশিদা ক্রেতাদের সাথে সুসম্পর্ক ও সততার মাধ্যমে ব্যবসায়ে দ্রুত সফলতা পান।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মিস রাশিদার ব্যবসায়ে দ্রুত সফলতার মূল কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর