ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ব্যবসায় পরিবেশের রাজনৈতিক উপাদানের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পিছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকে বলা হয়েছে, 'দি কক্স টুডে' কক্সবাজারে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল। বিদেশি পর্যটকরা এ দেশে এলে এই হোটেলে অবস্থান করে। তাছাড়া দেশীয় পর্যটকরাও কক্সবাজার বেড়াতে গেলে এ হোটেলে অবস্থান করে। এমনটি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের জন্যও হোটেলটির হল রুম ভাড়া নেয়। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এর জন্য ২০২৫ সালে প্রত্যাশিত বিদেশি পর্যটক না আসায় প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ রাজনৈতিক পরিবেশের প্রভাব, যা উদ্দীপকের হোটেল ব্যবসায়ে প্রভাব ফেলে। এমন যুদ্ধের ফলে হোটেলে পর্যটক সংখ্যা কমে যায় এবং হোটেলটি বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, ব্যবসায় পরিবেশের রাজনৈতিক উপাদানের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি লোকসান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর