জনাব মোর্শেদ আলমের পরবর্তী ব্যবসায়টি গঠনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব মোর্শেদ আলমের পরবর্তী সামাজিক ব্যবসায়টি গঠনের যৌক্তিকতা রয়েছে। সামাজিক ব্যবসায় মুনাফা অর্জনের পরিবর্তে সমাজের কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত হয়। এই ব্যবসায় থেকে অর্জিত মুনাফা পুনরায় সেই ব্যবসায়ের সম্প্রসারণ বা সামাজিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করা হয়। কিন্তু মালিকরা এটি থেকে ব্যক্তিগতভাবে কোনো লভ্যাংশ গ্রহণ করেন না। এর মূল লক্ষ্য হলো সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। উদ্দীপকে জনাব মোর্শেদ আলম তার কয়েকজন ব্যবসায়ী বন্ধুকে নিয়ে অন্য আরেকটি ব্যবসায় চালু করেন। তারা সেই ব্যবসায় থেকে কোনো মুনাফা নেন না। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত লাভ বা বিত্তের জন্য পরিচালিত হচ্ছে না। বরং এটি কোনো সামাজিক বা জনকল্যাণমূলক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়েছে। জনাব মোর্শেদ আলমের প্রতিষ্ঠিত দ্বিতীয় ব্যবসায়টি হলো সামাজিক ব্যবসায়। এটি তারা সমাজের কল্যাণের জন্য গঠন করেন। এর মাধ্যমে তারা সমাজের পিছিয়ে পরা মানুষদের উপকার সাধন করবেন। এতে সামাজিক বৈষম্য দূর হবে। এছাড়া একটি সময় পর তারা ব্যবসায়টি থেকে তাদের মূলধন তুলে নিতে পারবেন। ব্যবসায়টি তখন স্বাবলম্বী হয়ে পরিচালিত হবে। সুতরাং, জনাব মোর্শেদ আলমের পরবর্তী ব্যবসায়টি গঠনের বিষয়টি যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব মোর্শেদ আলমের পরবর্তী ব্যবসায়টি গঠনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর