জনাব রাসেলের ব্যবসায়টি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রাসেলের ব্যবসায়টি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এ শিল্পে প্রাকৃতিক উৎস তথা ভূগর্ভ, পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয়। এতে সাধারণ মানুষের নাগালের বাইরের জিনিসকে তাদের ব্যবহারের আওতায় আনা হয়। খনি থেকে কয়লা, সাগর থেকে মাছ, নদী থেকে পাথর বা বালু উত্তোলন প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকে জনাব রাসেল একজন মৎস্য ব্যবসায়ী। তিনি সারাবছর জেলেদের মাধ্যমে সাগর থেকে মৎস্য ধরেন। এরপর এ মাছগুলো তিনি দেশের বাজারে বিক্রি করেন। এক্ষেত্রে মাছ সংগ্রহের একটি প্রাকৃতিক উৎস হলো সমুদ্র। এ প্রাকৃতিক উৎস থেকে তিনি মাছ সংগ্রহ করছেন। এর মাধ্যমে তিনি এ সামুদ্রিক সম্পদ মাছ মানুষের ভোগের উপযোগী অবস্থায় নিয়ে আসছেন। তার এসব কর্মকান্ডের সাথে নিষ্কাশন শিল্পের মিল রয়েছে। সুতরাং, জনাব রাসেলের ব্যবসায়টি নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব রাসেলের ব্যবসায়টি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর