অর্থায়নের সমস্যা সমাধানে জনাব রাসেলের করণীয় কী হতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: অর্থায়নের সমস্যা সমাধানে জনাব রাসেল ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে নিতে পারেন বলে আমি মনে করি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এছাড়া আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেনের ওপর ব্যবসা-বাণিজ্যের উন্নতি নির্ভর করে। এক্ষেত্রে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার মাধ্যমে ব্যবসায়ের অর্থসংক্রান্ত বাধা দূর করে।উদ্দীপকের জনাব রাসেল একজন মৎস্য ব্যবসায়ী। তিনি সাগর থেকে জেলেদের মাধ্যমে মাছ ধরে তা দেশের ভেতরে বিক্রি করেন। ব্যবসায়টি থেকে কম মুনাফা হওয়ায় তিনি এটি সম্প্রসারণের পরিকল্পনাও নিতে পারছেন না। আবার, প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি দেশের বাইরে মাছ রপ্তানিও করতে পারছেন না। জনাব রাসেল তার এ অর্থের সংকট ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মেটাতে পারবেন। এসব প্রতিষ্ঠান থেকে তিনি সহজ শর্তে তার ব্যবসায়টির জন্য ঋণ নিতে পারবেন। এ ঋণ দিয়ে তিনি মাছ সংগ্রহ করার উপকরণ (ট্রলার, জাল) কিনতে পারবেন। এতে তার মাছ সংগ্রহের পরিমাণ বাড়বে। ফলে তিনি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানি করতে পারবেন। এর মাধ্যমে রপ্তানিতে প্রয়োজনীয় অর্থগত বাধাও তিনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহয়তায় দূর করতে পারবেন। সুতরাং, ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান জনাব রাসেলের ব্যবসায়ের অর্থগত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
অর্থায়নের সমস্যা সমাধানে জনাব রাসেলের করণীয় কী হতে পারে বলে তুমি মন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর