প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতির সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো প্রযুক্তিগত পরিবেশ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা যায়। আবার, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কারণে উৎপাদনের নতুন কলা-কৌশল উদ্ভাবন হয়। এতে ব্যবসায়ের জন্য নতুন ক্ষেত্র তৈরি করা যায়। তাই, যেকোনো দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে দ্রুত সফলতা পেতে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন প্রয়োজন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর