মি. আমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য বাণিজ্যের কোন কাজটি অতি জরুরি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. আমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য বাণিজ্যের তথ্যগত প্রতিবন্ধকতা দূর করার কাজ অর্থাৎ বিজ্ঞাপন অতি জরুরি। বিজ্ঞাপন উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে পণ্যের গুণাগুণ, ব্যবহার ও মূল্য সম্পর্কে জনসাধারণ জানতে পারে। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে তথ্যগত বাধা দূর করে। উদ্দীপকে মি. আমান একজন আসবাবপত্র ব্যবসায়ী। তার তৈরি আসবাবপত্র দেখতে সুন্দর, টেকসই ও দামে সস্তা। কিন্তু ক্রেতা সাধারণের এসব পণ্য সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। ফলে তার পণ্যের বিক্রির পরিমাণ খুবই কম। মি. আমানের কম বিক্রির মূল কারণ হলো পণ্যের তথ্যগত প্রতিবন্ধকতা। এক্ষেত্রে বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে তিনি তার পণ্যের গুণাগুণ ও সুবিধাগুলো ক্রেতাদের কাছে তুলে ধরতে পারেন। এজন্য তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারেন। বিজ্ঞাপন প্রচারের ফলে তার পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি পাবে। চাহিদা বাড়লে বিক্রির পরিমাণও দ্রুত বাড়বে। ফলে তার ব্যবসায় সম্প্রসারণের পথ সুগম হবে। সুতরাং, পণ্যের তথ্যগত প্রতিবন্ধকতা দূর করে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ে সফল হতে হলে জনাব আমানকে অবশ্যই বিজ্ঞাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মি. আমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য বাণিজ্যের কোন কাজটি অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর