সুবল বিশ্বাস তার ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুবল বিশ্বাস তার ব্যবসায়ে স্বত্বগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। আর, স্থানগত উপযোগের মাধ্যমে একস্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে সরবরাহ করা হয়। আবার, মৌসুমি পণ্যের বছরব্যাপী সরবরাহ নিশ্চিত করে সময়গত উপযোগ। উদ্দীপকে সুবল বিশ্বাস একজন চাল ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে দিনাজপুর থেকে চাল কিনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। এক্ষেত্রে চালের উৎপাদক থেকে চাল ক্রয় ও বিভিন্ন অঞ্চলে তা বিক্রির মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আবার, তিনি দিনাজপুরের চাল বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে সরবরাহ করছেন। তার এ কর্মকাণ্ড স্থানগত উপযোগ সৃষ্টি করছে। এছাড়া ঢাকার কারওয়ান বাজারে তিনি চাল সংরক্ষণ করে বছরব্যাপী সরবরাহ করেন। এটি সময়গত উপযোগ তৈরি করে। সুতরাং, সুবল বিশ্বাস তার ব্যবসায়ে স্বত্বগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
সুবল বিশ্বাস তার ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর