আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় পরবর্তীতে সুবল বিশ্বাস কী পদক্ষেপ নিতে পারেন? মতামত দাও।
উত্তর: আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় পরবর্তীতে সুবল বিশ্বাস বিমা ব্যবস্থার পদক্ষেপটি নিতে পারেন। বিমার মাধ্যমে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি কমানো যায়। এটি করা থাকলে - ব্যবসায়ের কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়। এটি ঝুঁকিগত বাধা দূর করে। উদ্দীপকে সুবল বিশ্বাস একজন চাল ব্যবসায়ী। তিনি দিনাজপুরের উৎপাদিত চাল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ঢাকার কারওয়ান বাজারে তার সুবিশাল দোকান রয়েছে। সম্প্রতি এ দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরকম অনিশ্চয়তা বা ঝুঁকি মোকাবিলায় সুবল বিশ্বাসের বিমা করা উচিত। এতে এরূপ দুর্ঘটনা ঘটলে তিনি বিমা কোম্পানি থেকে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এতে তার ব্যবসায়টির গতিশীলতা ব্যহত হবে না। বরং এ আর্থিক সহায়তা দিয়ে তিনি ব্যবসায়টি চলমান রাখতে পারবেন। তাই বলা যায়, আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় পরবর্তীতে সুবল বিশ্বাস বিমা ব্যবস্থা নিতে পারেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় পরবর্তীতে সুবল বিশ্বাস কী পদক্ষেপ নিতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর