"ব্যবসায়ই একদিন মি. পাভেলকে প্রতিষ্ঠিত করতে পারে।"-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়ই একদিন মি. পাভেলকে প্রতিষ্ঠিত করবে- উক্তিটি যথার্থ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকের মি. পাভেল যশোরের চাষিদের কাছ থেকে সরাসরি খেজুরের গুড় সংগ্রহ করেন। উক্ত গুড় তিনি গুণাগুণ অনুযায়ী কয়েকটি শ্রেণিতে ভাগ করে কৌটাজাত করেন। এই গুড় তিনি দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। প্রতিবছরই তার গুড়ের চাহিদা বৃদ্ধি পায়। তাই তিনি বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থসংস্থান করে ঢাকাতে একটি গুড় বিক্রয়কেন্দ্র স্থাপন করেন। তিনি আশা করছেন এ বছর কয়েকগুণ বেশি গুড় বিক্রয় করতে পারবেন। এভাবে তিনি বড় ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে চান। উদ্দীপকের মি. পাভেল একজন ব্যবসায়ী। তিনি দেশের বিভিন্ন বাজারে গুড় বিক্রয় করেন এবং এই গুড় বিক্রয় করে তিনি ভালো মুনাফা করেন। বর্তমানে তিনি ঢাকাতেও গুড়ের বিক্রয়কেন্দ্র স্থাপন করেন। এতে তার গুড়ের বিক্রয় বৃদ্ধি পাবে এবং তার ব্যবসায়টি সম্প্রসারিত হবে, যা তাকে একজন বড় ব্যবসায়ীতে পরিণত করবে। তাই আমি মনে করি, ব্যবসায়ই একদিন মি. পাভেলকে প্রতিষ্ঠিত। করবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
"ব্যবসায়ই একদিন মি. পাভেলকে প্রতিষ্ঠিত করতে পারে।"-উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর