উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত সংযোজন শিল্প। যে শিল্পে পৃথক পৃথক অনেকগুলো উৎপাদিত অংশকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্য নতুন পণ্যদ্রব্য তৈরি করা হয় তাকে সংযোজন শিল্প বলে। যেমন- মোটরগাড়ি, রেডিও, টেলিভিশন, জাহাজ, বিমান, কম্পিউটার, রেল ইঞ্জিন ইত্যাদি। উদ্দীপকে মি. রফিক ও মি. শফিক কারিগরি প্রশিক্ষণ নিয়ে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষিত করে তোলেন। যথাযথ নিয়ম মেনে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। সেগুলো দিয়ে তারা 'pq-1' নামক মোবাইল সেট প্রস্তুত করে বাজারে বিক্রয় করেন। মোবাইল সেট প্রস্তুত সংযোজন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত সংযোজন শিল্প।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর