দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকটির প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের ব্যবসায়টি খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকের মি. রফিক ও মি. শফিক কারিগরি প্রশিক্ষণ নিয়ে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষিত করে তোলেন। যথাযথ নিয়ম মেনে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। সেগুলো দিয়ে তারা 'pq-1' নামক মোবাইল সেট প্রস্তুত করে বাজারে বিক্রয় করেন। গুণগত মানসম্পন্ন, টেকসই ও দাম অপেক্ষাকৃত কম হওয়ায় বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়। বর্তমানে তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিদেশেও রপ্তানির কথা ভাবছেন। ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ ঘটে।এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বর্ধিত চাহিদা পূরণে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তাই আমি মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের ব্যবসায়টি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকটির প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর