বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই ব্যবসায়ের কাজ। শিল্পের কাজ যেভাবে শিল্পকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এক্ষেত্রে তার সুযোগ নেই। কারণ শিল্পে উৎপাদিত পণ্য দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকের কাছে পৌঁছে দেয়াই বাণিজ্যের কাজ। একারণেই বাণিজ্যকে বিকেন্দ্রীভূত কাজ বলা হয়।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত কেন? ব্যাখ্যা কর।
উত্তর