রবিউল ইসলামের কাজটি ব্যবসায়ের কোন শাখায় অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: রবিউল ইসলামের কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলা হয়। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবিগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন। এদের কাজকে সাধারণভাবে ব্যবসায়ের আওতাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে তা পেশা বা বৃত্তি হিসেবে গণ্য হয়। অর্থাৎ সেবাদানের মাধ্যমে মুনাফা অর্জন করা হলো প্রত্যক্ষ সেবা। উদ্দীপকের জনাব রবিউল ইসলাম একজন স্বনামধন্য ডাক্তার। তিনি সপ্তাহের বিশেষ একটি দিনে নিজ এলাকায় গিয়ে বিনা ফি'তে রোগী দেখেন এবং ওষুধ সরবরাহ করেন। তিনি শহরেও নিজস্ব চেম্বারে রোগীদের সেবা প্রদান করেন। জনাব রবিউল ইসলামের কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রবিউল ইসলামের কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
রবিউল ইসলামের কাজটি ব্যবসায়ের কোন শাখায় অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর