ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের করণীয় কী বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের উচিত ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়টি সম্প্রসারণ করা। যে কোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকের রাসেল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে উঠে। উক্ত মাছ জীবন্ত অবস্থায় বিক্রয়ের জন্য তিনি কৃত্রিম উপায়ে মাছগুলো সংরক্ষণ করেন। দিনে দিনে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু অর্থ স্বল্পতার কারণে এ বাড়তি চাহিদা তার পক্ষে সবসময় মেটানো সম্ভব হয় না। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের উচিত ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়টি সম্প্রসারণ করা।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের করণীয় কী বলে তুমি মনে কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর