উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন সেবা পরিবেশক শিল্প। যে শিল্প মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক ও সহজ করেছে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন- তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, গ্যাস ও পানি সরবরাহ, চলচ্চিত্র, পর্যটন কেন্দ্র। পরিচালনা, ক্লিনিক, হাসপাতাল, প্রকাশনা শিল্প, পরিবহন ব্যবস্থা, বার্তা সংস্থা, টেলিফোন ও মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি। উদ্দীপকে স্বশিক্ষিত নূর মোহাম্মদ একজন কৃষিবিজ্ঞানী। তার জন্ম রাজশাহীর তানোর গ্রামে। তার উদ্ভাবিত প্রায় ২০০ জাতের ধান রয়েছে। উক্ত ধান উদ্ভাবনের কাজটি তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা, যা সেবা পরিবেশক শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন সেবা পরিবেশক শিল্প।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব নূর মোহাম্মদের উদ্ভাবন কোন ধরনের শিল্প? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর