মোড়কিকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ?
উত্তর: পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখা হয় তাকে মোড়কিকরণ বলে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যকে বিভিন্ন আকার ও ওজনে বিভক্ত করতে হয়। সেজন্য সেগুলোকে বিভিন্ন সাইজ অনুযায়ী প্যাকেটজাত করতে হয়। একস্থান হতে অন্যস্থানে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়া থেকে রক্ষার জন্য প্যাকেটজাত করতে হয়। পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য প্যাকেটজাত করতে হয়। সর্বোপরি বর্তমান বিক্রয় বৃদ্ধির জন্য দর্শনীয়ভাবে পণ্য মোড়ককরণ করতে হয়।এসকল কাজ গ্রাহকদের মাঝে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষ আকর্ষণ তৈরি করে বিধায় মোড়কিকরণ এত গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মোড়কিকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ?
উত্তর