উদ্দীপকে সাব্বির ও ইমতিয়াজের কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সাব্বির ও ইমতিয়াজের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই ব্যবসায়ের পক্ষে অনুকূল। রাঙামাটির সাব্বির ও ইমতিয়াজ স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে কাঁচা কাঁঠাল ও কলার চিপস তৈরি করে বিক্রয় শুরু করেন। তাদের চিপস তৈরির কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সাব্বির ও ইমতিয়াজের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে সাব্বির ও ইমতিয়াজের কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর