দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কাজের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই ব্যবসায়ের পক্ষে অনুকূল। রাঙামাটির সাব্বির ও ইমতিয়াজ স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে কাঁচা কাঁঠাল ও কলার চিপস তৈরি করে বিক্রয় শুরু করেন। গুণগত মানসম্পন্ন ও দামে অপেক্ষাকৃত কম হওয়ায় বাজারে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের কথা ভাবছেন।ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেরও' ব্যাপক সুযোগ ঘটে।এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বর্ধিত চাহিদা পূরণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে তাদের উৎপাদিত পণ্য সরবরাহের চিন্তা করছে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জনগণের চাহিদা পূরণ হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কাজের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর