নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব রবিন একজন সফল ব্যবসায়ী। তিনি তার গ্রামে দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কতিপয় নারীকে সংগঠিত করে হস্তজাত সামগ্রী উৎপাদনের একটি কারখানা গড়ে তুললেন। এ ব্যবসায়ে মুনাফা হলে তিনি মুনাফা নিতে পারবে না কিন্তু পুজি ফেরত নিতে পারবেন। ব্যবসায়টি আপন গতিতে এগিয়ে যাবে। Q. জনাব রবিনের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রস্তুত
খ. প্রাথমিক
গ. নির্মাণ
ঘ. সেবা
উত্তর: প্রস্তুত
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) প্রস্তুত ক) প্রস্তুত: শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ-প্রস্তুত উপাদানকে মানুষের ব্যবহারোপযোগী পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করাকে প্রস্তুত শিল্প বলে। কারখানায় হস্তজাত সামগ্রী তৈরি করা সরাসরি প্রস্তুত শিল্পের কাজ। খ) প্রাথমিক: প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করা (যেমন: কৃষি, প্রজনন, নিষ্কাশন) এর অন্তর্ভুক্ত। গ) নির্মাণ: রাস্তাঘাট, দালানকোঠা, সেতু ইত্যাদি অবকাঠামো তৈরি করা নির্মাণ শিল্পের কাজ। ঘ) সেবা: মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার কাজ (যেমন: বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার পানি সরবরাহ) সেবা শিল্পের অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · MCQ