মিস লায়লার উদ্যোগটি কি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে? উদ্দীপকের আলোকে মতামত দাও ৷
উত্তর: মিস লায়লার উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণে অপরিসীম ভূমিকা রাখবে। বেকারত্ব দূরীকরণে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। একজন মানুষ চাকরির উপর নির্ভর না করে নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে; সাথে আরো অনেক মানুষের। উদ্দীপকে মিস লায়লা একটি বুটিক হাউজ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ১০ জন নারী পুরুষ শ্রমিক নিয়োগ দেন। পরবর্তীতে তিনি আরও তিনটি কারখানায় স্থাপন করে ২০০ জন নারী পুরুষ শ্রমিক নিয়োগ দেন। তার এমন কর্মকাণ্ড বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ায় এখানে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি। মিস লায়লার মত আরো মানুষ যদি নিজেই নিজের কর্মসংস্থান তৈরিতে সচেষ্ট থাকে তাহলে তার সাথে আশেপাশের আরো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ফলে দেশে বেকারত্বের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে। তাই বলা যায় মিস লায়লার উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মিস লায়লার উদ্যোগটি কি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে? উদ্দী…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর