ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে অনাব কামালের করণীয় কী? যুক্তি সহ ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে জনাব কামালের করণীয় হবে ব্যাংকের সহায়তা নেওয়া। ব্যবসায়ের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে ব্যাংক দায়িত্ব পালন করে।ব্যাংকের মাধ্যমে আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেনের নিশ্চয়তা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায় জনাব কামালের উৎপাদিত মাছের পোনা সতেজ থাকায় ক্রেতাদের চাহিদা বাড়তে থাকে। স্বল্প পুঁজির কারণে ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে তার ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনে ব্যাংক আর্থিকভাবে সহায়তা প্রদান করতে পারবে। জনাব কামাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অতিরিক্ত পুঁজির সংস্থান করতে পারেন। এই পুঁজি তিনি তার ব্যবসা সম্প্রসারণে কাজে লাগাতে পারেন। তাই বলা যায়, জনাব কামালের করণীয় হবে ব্যাংক থেকে আর্থিক সহায়তা নেওয়া।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে অনাব কামালের করণীয় কী? যুক্তি সহ ব্য…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর