জনাব মামুনের সমস্যা সমাধানে তোমার পরামর্শ যুক্তিসহকারে বিশ্লেষণ কর
উত্তর: জনাব মামুনের সমস্যা সমাধানে আমার পরামর্শ হবে অর্থসংস্থানের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। অর্থসংস্থান হল প্রয়োজন বুঝে প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহ করা এবং তা কাজে লাগানোর চেষ্টা। বাণিজ্যের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাংক দায়িত্ব পালন করে। বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাঝেমধ্যে অর্থের অভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যেতে পারে না। ব্যাংক ব্যবসায়ীদের আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে। উদ্দীপকে জনাব মামুন দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন।তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাউল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে কাজে বেশ উন্নতি করেছেন।তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই। জনাব মামুন যেই আর্থিক সক্ষমতার অভাবে আছেন তা তিনি খুব সহজেই ব্যাংকের মাধ্যমে দূর করতে পারেন। এছাড়া তিনি ব্যক্তিগত সঞ্চয় কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। তিনি ব্যাংক থেকে মেয়াদি ঋণ নিয়ে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। ব্যাংক হতে আর্থিক সাহায্য নিলে তার অর্থের নিশ্চয়তা থাকবে।ঋণ পরিশোধের নির্দিষ্ট সময় থাকবে।তাই আমার পরামর্শ হবে জনাব মামুন তার সমস্যা সমাধানে বিভিন্ন উৎস থেকে অর্থসংস্থানের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা ঋণ নিতে পারেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব মামুনের সমস্যা সমাধানে তোমার পরামর্শ যুক্তিসহকারে বিশ্লেষণ কর
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর