মি. স্বাধীন ফল সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা বিশ্লেষণ কর।
উত্তর: মি. স্বাধীন ফল সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা হল গুদামজাতকরণ। নির্দিষ্ট স্থানে কোন কিছু সংরক্ষণের ব্যবস্থা নেওয়া কে গুতামজাতকরণ বলে। এটি ব্যবসায় কালগত বা সময়গত বাধা দূর করে। উৎপাদন ও বিপণনের সব পর্যায় পণ্য সংরক্ষণের প্রয়োজন হয়। কোন পন্য বছরের একটি বিশেষ মৌসুমে উৎপাদন করে সারা বছর ধরে ব্যবহার করতে হয়। তাই উৎপাদনের সময় থেকে ব্যবহারের সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করতে হয়। আর এভাবে পণ্য সংরক্ষণের জন্য গুদামজাতকরণ ব্যবহার করা হয়ে থাকে। উদ্দীপকে মি. স্বাধীন কাওরাণ বাজারে বড় ফল ব্যবসায়ী। তিনি আপেল, আঙ্গুর, কমলা প্রবৃদ্ধি সারা বছর বিদেশ থেকে আমদানি করেন। মৌসুমের সময় রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে তিনি আম সংগ্রহ করেন। এরপর তিনি আমগুলো বিভিন্ন সাইজের ভাগ করে তার ঝুড়িতে ভরে ট্র্যাকিং করে ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন ফল সংরক্ষণের জন্য তাকে পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হয়েছে। এতে খুচরা ফল ব্যবসায়ীরা তার কাছ থেকে ফল কিনতে স্বাচ্ছন্দ বোধ করেন। তাই বলা যায়, গুদামজাতকরণ এর মাধ্যমে তিনি তার ফলগুলো সংরক্ষণ করে থাকেন।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মি. স্বাধীন ফল সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর