ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বোঝ?
উত্তর: ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায় নৈতিকতা বলে। ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি শাখা। তাই জনকল্যাণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। ব্যবসায়ে উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বোঝ?
উত্তর