জনাব করিম কোন ধরনের বাণিজ্যে নিয়োজিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব করিম পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। ব্যবসায় বা শিল্প ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে কিংবা উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর কার্যাবলী কে বাণিজ্য বলে। আমদানিকৃত পণ্য পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে গুণগত মান বা আকৃতির যেকোনো একটির অথবা দুটোরই পরিবর্তন করে রপ্তানি করা কে পুনঃরপ্তানি বলে। এ ব্যবস্থায় তিনটি দেশের মধ্যে বাণিজ্যের কাজ সংঘটিত হয়। প্রথমে এক দেশ থেকে পণ্য আমদানি করে নিজের দেশে আনা হয়। পরবর্তীতে তা তৃতীয় কোন দেশে রপ্তানি করা হয়। উদ্দীপকে দেখা যায় জনাব করিম একজন ব্যবসায়ী। তিনি থাইল্যান্ড থেকে চকলেট আমদানির পর টেকসই মোড়কীকরণ করে নেপালে বিভিন্ন বিপনীতে বিক্রয় করেন। এখানে তিনি এক দেশ থেকে পণ্য সামগ্রি ক্রয় করে তার প্রক্রিয়াজাত করে পরবর্তীতে অন্য দেশে বিক্রয় করেন, যা বাণিজ্যের পুনঃরপ্তানি খাতের অন্তর্ভুক্ত। তাই বলা যায় জনাব করিম পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
জনাব করিম কোন ধরনের বাণিজ্যে নিয়োজিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর