উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটি অর্থগত সমস্যার সমাধান কিভাবে সমাধান দিতে পারবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটি অর্থগত সমস্যার সমাধান করার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারেন বলে আমি মনে করি। ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে প্রতিনিয়ত অর্থের প্রয়োজন হয়। এটি ছাড়া ব্যবসায় কাজ চালানো যায় না। ব্যবসায় পরিধি বাড়াতেও পর্যাপ্ত মূলধন থাকতে হয়। ব্যাংক ঋণের মাধ্যমে এর অর্থ জনিত সমস্যা সমাধান করা যায়। উদ্দীপকে জনাব জামাল একজন মাছ ব্যবসায়ী। তিনি সারা বছর জেলেদের মাধ্যমে সাগর থেকে মাছ ধরেন। এ মাছগুলো তিনি দেশের অভ্যন্তরে বিক্রি করেন। এজন্য তার ব্যবসায় লাভ কম হয়। তিনি তার ব্যবসায়ীকে সম্প্রসারিত করতে চাচ্ছেন, যাতে তিনি সময় সময় দেশের বাইরে মাছ রপ্তানি করতে পারে। কিন্তু অর্থের অভাবে তা করতে পারছে না। জামাল এই অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এতে তিনি তার প্রয়োজনমতো ঋণ সুবিধা পাবেন। ফলে তিনি তার প্রয়োজনমতো তার মাছগুলোকে বিদেশে রপ্তানি করতে পারবেন। বিদেশে মাছ রপ্তানি করে তিনি লাভবান হবেন। এরপর মুনাফা থেকে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন। সুতরাং, ব্যাংক ঋণ এর মাধ্যমে উদ্দীপকের ব্যবসায়টি তার অর্থগত সমস্যা সমাধান করতে পারবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটি অর্থগত সমস্যার সমাধান কিভাবে সমাধান দিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর