আওতা বিবেচনায় OPEC এর কার্যক্রম কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: আওতা বিবেচনায় OPEC ব্যবসার শিল্পের অন্তর্গত নিষ্কাশন শিল্পের মধ্যে পড়ে। যে কর্ম প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ ও এর রূপগত ও পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের পরিণত করা হয়, তাকে শিল্প বলে। যে শিল্পে প্রাকৃতিক উৎস তথা ভূগর্ভ, পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয়, তাকে নিষ্কাশন শিল্প বলে। এর মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেগুলোর উপযোগিতা বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের নাগালের বাইরের জিনিসকে তাদের ব্যাবহারের আওতায় আনা হয়। যেমন: খনি থেকে কয়লা, তেল, গ্যাস ও অনান্য খনিজদ্রব্য উত্তোলন, নদ-নদী থেকে বালু বা পাথর উত্তোলন, সাগর থেকে মাছ আহরণ ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, OPEK প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের জন্য বিশ্ব স্বীকৃত একটি প্রতিষ্ঠান। খনি হতে অপরিশোধিত তেল উত্তোলন করে এবং বিভিন্ন তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানসমূহ কে সরবরাহ করে। এখানে তারা যে প্রক্রিয়ায় উত্তোলন করে তা হলো শিল্পের অন্তর্গত নিষ্কাশন শিল্প।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
আওতা বিবেচনায় OPEC এর কার্যক্রম কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর