উদ্দীপকে জনাব তালেব এর কাজটি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব তালেব এর মুক্তা চাষের উদ্যোগ দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসা শুরু করার সাথে সম্পর্কিত।এটি সম্পূর্ণ নতুন ব্যবসা হতে পারে, নতুন পণ্য বাসে বা ব্যবসায়ের সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্ট হতে পারে - এর সবকিছুর সাথে যেহেতু নতুন চিন্তাযুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। জনাব তালেব ইউটিউব দেখে বাড়ির ছাদে ছোট পরিসরে মুক্তা চাষ শুরু করলে বর্তমানে আরও তিনটি পুকুরে মুক্তার চাষ করছেন। প্রথম দেখে কিছু সমস্যা দেখা দিলে তিনি বিভিন্ন মুক্ত চাষীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করলেন। তিনি বিভিন্ন আকৃতির মুক্তা চাষ করেন যা থেকে বিভিন্ন অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় করে থাকেন। অনেক আগ্রহী বেকার যুবক-যুবতীদের তিনি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোন দেশের আর্থসামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশের চাকরির ক্ষেত্র সীমিত তাই কেউ যদি নিজ উদ্যোগের কোনো প্রতিষ্ঠানে স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থান পরিবর্তনের পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থানেরও সুযোগ হবে। পাশাপাশি তার উদ্যোগের সফলতা দেখে অনেকে ব্যবসা করতে এগিয়ে আসবে, যা দেশের বেকারত্ব দূর করবে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব তালেবের এমন উদ্যোগ দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব তালেব এর কাজটি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর